রাজধানীর
পল্লবীর শহীদবাগের সাগুফতা মোড়ে দাঁড়ালে চোখে
পড়বে মূল সড়কে সাঁইসাঁই
শব্দে গাড়ি ছুটছে, চারপাশে উঠছে নতুন অট্টালিকা।
দ্রুত বদলে যাওয়ার চিহ্ন
রেখে যাওয়া এই শহরের এই
মোড়ে একসময় দাঁড়িয়ে ছিল এমন এক
ভাস্কর্য, যার গায়ে খোদাই
করা ছিল পুরো ঢাকার
আত্মজীবনী।
‘শতবর্ষের
ঢাকা’ নামে ২০১২ সালে
ভাস্কর নৃপাল খান নির্মাণ করেন
এই চমৎকার ভাস্কর্য। চওড়া, বাঁকানো কংক্রিটের দেয়ালটি দেখতে ছিল বাতাসে মেলে
ধরা পুরনো পুঁথির পাতার মতো। সেই পাতায়
খোদাই করা ছিল ঢাকার
ইতিহাস। লালবাগ কেল্লা...