একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ব্যাংক খাত ও আর্থিক নীতি। দেশের অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে এবং সামাজিক বৈষম্য দূর করতে এ নীতির বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থার দ্বিমুখী নীতি শুধু সামাজিক বৈষম্যকেই প্রকট করছে না; বরং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। দৈনিক আগামীর সময়ে ‘ছোটদের ঋণে কড়াকড়ি, বড়দের ছাড়ের ছড়াছড়ি’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলা এক নির্মম বৈপরীত্যের ছবি উঠে এসেছে। সাধারণ ও ক্ষুদ্র ঋণ...