অতিরিক্ত সময়ের খেলা চলছে।
লিসান্দ্রো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল
আফ্রিকার দেশ কেপ ভার্দের রূপকথা বুঝি এবার শেষ হতে চলেছে। ঠিক তখনই ম্যাচের ১০৩ মিনিটে
ফুটবল বিশ্ব দেখল চলতি ২০২৬ বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে দৃষ্টিনন্দন ও সেরা গোলটি। আর
সেই অতিমানবীয় গোলের পর মাঠের ভেতর যে কাণ্ড ঘটল, তা নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম
রোমান্টিক দৃশ্য।
আর্জেন্টিনার রক্ষণভাগকে
বোকা বানিয়ে অবিশ্বাস্য এক গোল করলেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী লেফট-ব্যাক সিডনি লোপেস
কাবরাল। গোলটি করা...