মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্বশুরবাড়ি আব্দুল্লাহপুর গ্রামে ১০০ ফুট রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। সঙ্গে ছিলেন তার স্ত্রী লোপা কায়সার। তারা দুজন প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের বাবা-মা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর-পুরান বাউশিয়া সড়কে। পরে আব্দুল্লাহপুর গ্রাম থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। কায়সার হামিদ বলেছেন, ‘এটি আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার শাশুড়ি...