অনেক মানুষ এমন ইবাদত করেন, যা মানুষকে
দেখানোর জন্য। নামাজে দীর্ঘ কিয়াম, দানে প্রচার, কোরআন
তিলাওয়াতে সুমধুর কণ্ঠ কিংবা দ্বীনি কাজের বাহ্যিক ব্যস্ততা দেখে মানুষ প্রশংসা
করুক, এটাই
যেন তাদের অপ্রকাশিত আকাঙ্ক্ষা। অথচ যে ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের
দৃষ্টি আকর্ষেই বেশি হয়। সেই ইবাদত আখিরাতে কোনো উপকারে আসে না। বরং তা মানুষের জন্য
ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ...