পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি একালার লোকালয়সংলগ্ন খালে বিশাল আকৃতির কুমিরের ছাগল খাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতঙ্ক দেখা দিয়েছে বনসংলগ্ন এলাকায়।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুমিরে ছাগল ধরে খাওয়ার ঘটনাটি আজ শনিবার সকালের বলে নিশ্চিত করেছে বন বিভাগ।ভিডিওর বরাত দিয়ে চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানালেন, সকাল ১০টার দিকে বনের ঢাংমারী খালের লোকাল...