মধ্য দুপুরে নুসি কোম্বা দ্বীপের কাছাকাছি থামল স্পিডবোট। পানির রঙ এখানে স্বচ্ছ পান্না সবুজ। সূর্যের আলো পড়ছে আর মনে হচ্ছে, এর মধ্য দিয়ে ঝকমকিয়ে উঠছে বিদ্যুৎ। দ্বীপের রঙ ঘন সবুজ। আর তটের রঙ সাদা। সবুজ দ্বীপ, সাদা তট আর এদিকে পান্না সবুজ জল মিলে মোহনীয় এক সৌন্দর্য উপহার দিয়েছে।
আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভারত মহাসাগরের মধ্যে অনেক দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এক দেশ মাদাগাস্কার। প্রায় ১৭ কোটি বছর আগে ভূগর্ভে ভূমিকম্পের কারণে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাদাগাস্কার। তখন থেকে দেশটিতে পশুপা...