ভারতের ছত্তিশগড় রাজ্যের
ধামতরি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঋদ্ধি ঠক্কর (২৪) নামে মুম্বাইয়ের এক লেডি বাইকার। বুধবার ৩০ নম্বর জাতীয় সড়কের মারকা তোলা গ্রামের কাছে একটি লরি
তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা।
নিহত ঋদ্ধি মুম্বাইয়ের
কান্দিভালির বাসিন্দা। জানা গেছে, ২৩ জন নারী মোটরসাইকেল আরোহীর একটি দলের সঙ্গে
মুম্বাই থেকে বস্তারের উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা
একটি লরি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ঋদ্ধি।
দুর্ঘটনার পর স্থানীয়রা
জরুরি...