বান্দরবানের রুমা উপজেলার দুর্গম লেংটংপাড়ায় একের পর
এক শিশু হাম উপসর্গে ভুগছে। পাড়ার ২৬ পরিবারের মধ্যে অন্তত ১৫টি পরিবারের শিশুরা বান্দরবান,
রুমা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিশুদের পাশাপাশি বড়দের অনেকেরও
জ্বর, গায়ে র্যাশের মতো উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের সঙ্গে তাদের অভিভাবকরাও হাসপাতালে
দিন কাটাচ্ছেন। ফলে ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে খুমি পাড়াটি। পাড়াবাসীর মধ্যে ভর করেছে
আতঙ্ক।
দুই সপ্তাহের কিছু আগে রুমা সদর থেকে ১৬ কিলোমিটার
দূরের দুর্গম পাড়াটিতে হামের প্রাদুর...