সামাজিক মাধ্যমে তিনি ‘লিহন প্রাইম’ নামে লেখালেখি করতেন। গত রাতে তাকে স্ত্রীসহ ফেনী পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত লোকজন। উত্তেজিত জনতার মারধরে দুই পুলিশ আহত হয়েছেন।‘লিহন প্রাইম’ নামের ফেসবুক প্রোফাইলে সাহায্যের আবেদন জানিয়ে একটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, বর্তমানে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠীর প্রায় ২০-৩০ জন লোক আমাদের বাসা ঘেরাও করে রেখেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ও বিপদে আছি। এর মধ্যে পুলিশকে জানানো হয়েছে, তারা এসেছে। কিন্ত তারা...