ছয় বছর আগে লিভার সিরোসিস ও ক্যানসারে ছোট ছেলেকে হারিয়েছেন বাবা নাসির উদ্দিন মীর। সেই ছেলের চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সঞ্চিত অর্থসহ সবকিছু হারিয়েছিলেন তিনি। এবার একই রোগে আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে মিজানুর রহমান মীর (৩৮)।লিভার সিরোসিসের পাশাপাশি তার লিভারে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে লিভার প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। এ জন্য প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মিজানুর রহমান। কিন্তু আর্থিকভাবে নিঃস্ব পরিবারের পক্ষে এত টাকা...