আরও চারটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি লিড সনদ অর্জন করেছে। এর মধ্যে দুটি কারখানা প্লাটিনাম, একটি গোল্ড এবং একটি সিলভার মানের সনদ পেয়েছে। নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সনদ দেয়। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচা...