শেয়ারবাজারে ব্যাপক দর পতন ও মূলধন সংকট চলছে। আর এই সংকটের কারণ– শেয়ারবাজারে মানসম্পন্ন কোম্পানির সংখ্যা কমে গিয়ে দুর্বল ও অকার্যকর কোম্পানির সংখ্যা বেড়ে যাওয়া, মার্জিন ঋণের ঝুঁকি এবং সামগ্রিকভাবে অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া। এ ছাড়া গত ১৫ বছরে শেয়ারবাজারের ভিত্তি ও ব্যাপ্তি আশঙ্কাজনকভাবে সংকুচিত হয়েছে। ফলে যে আস্থা ও প্রাণচাঞ্চল্য একসময় শেয়ারবাজারে ছিল, তা এ মুহূর্তে নেই। আর শেয়ারবাজারের এই সংকট দূর করতে হলে শুধু সূচক বাড়ানো নয়, বরং বাজারের কাঠামোগত দুর্বলতাগুলোও দূর করা জরুরি।
একসময় বাজারে বে...