যেকোনো
বিশেষ্যর আগে জাতীয় বিশেষণটা
জুড়ে গেলেই সেটির মান নিম্ন মাঝারি
পর্যায়ে নেমে আসে, বাংলাদেশে
এই চিত্রটা মোটামুটি চিরন্তন। এই যেমন জাতীয়
চাঁদ দেখা কমিটি, জাতীয়
বিশ্ববিদ্যালয়... ইত্যাদি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগও ছিল এ
রকম। তারকা ক্রিকেটাররা খেলেন না, ঢাকা থেকে
বসে নির্বাচকরা বিভিন্ন বিভাগের নামে দল গড়ে
দেন। ফলে যে ক্রিকেটারের
ওই অঞ্চলের সঙ্গে কোনো সংশ্লেষই নেই,
তাকে সেই দলের হয়ে
খেলতে হয়। জাতীয় লিগের
নাম তাই হয়েই গিয়েছিল
পিকনিক ক্রিকেট। তবে কয়েক বছর
ধরে জাতীয়...