লা রেকোলেতা নামের গোরস্তানটির দেখা পেতে যেতে হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেস শহরে। ১৮২২ সালে প্রতিষ্ঠিত কবরখানাটি যেন মৃত্যু নয়, বিলাসের প্রদর্শনী। সারি সারি মার্বেলের প্রাসাদ, ব্রোঞ্জের দরজা, কাচঘেরা কক্ষ, দেবদূতের মূর্তি, কালো গ্রানাইটের স্তম্ভ। একে ঘিরে ডালপালা মেলেছে নানা রহস্যময়, অতিপ্রাকৃত গল্প।সবচেয়ে ভয়ংকর গল্পটি এক তরুণীকে ঘিরে। তার নাম রুফিনা কাম্বাসেরেস। ধনী পরিবারের সুন্দরী মেয়ে। একদিন আচমকা অজ্ঞান হয়ে পড়ে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলেন। শোকে পাথর পরিবার তাকে সমাধিতে শুইয়ে দিল।...