শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের রাজনৈতিক জীবনের বড় কাজগুলো হলো– ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী, ১৯৩৮ পাস করানো ও কৃষক-প্রজা পার্টি গঠন। লাহোর প্রস্তাবের মাধ্যমে অবিভক্ত ভারতের মুসলিম জনমানসে একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দানা বাঁধে, প্রজাস্বত্ব আইন সংশোধনীর ফলে কৃষকদে...