সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী। অথচ তাদের পাঠদান চলছে মাত্র চারজন শিক্ষক দিয়ে। এরই মধ্যে আবার একজন শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। অভিযোগ রয়েছে, ছুটি না নিয়েই তিনি প্রায় ১৫ মাস দেশের বাইরে অবস্থান করেছেন। সরকারি টিচার অ্যাপসেও এখনো তাকে স্বপদে কর্মরত দেখানো হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই চিত্রটি যেন সিলেটের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থার বড় এক সংকটের প্রতিচ্ছবি। একদিকে বছরের পর বছর ধরে শূন্য পড়ে আছে শত শত শিক্ষক পদ, অন্য...