দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু আশুলিয়ার সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনো তাড়া করে ফেরে স্বজনদের। বুকভরা শোক আর পোড়া লাশের স্মৃতি নিয়ে বেঁচে থাকা পরিবারগুলোর একটাই দাবি, আন্দোলনকারীদের হত্যা করে মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিনও আশুলিয়ায় থামেনি সহিংসতা। প্রত্যক্ষদর্শী ও মামলার নথি অনুযায়ী, আন্দোলনকারীদের গুলি করে হত্যার পর আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি মরদেহে। ওই ঘটনায় নিহতদের...