ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ভেতরের বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে ভিড় করেন পর্যটকরা। যত দূর চোখ যায়, কালো পানির ওপর ফুটে থাকে লাল শাপলা। চা বাগানের সবুজের মধ্যে এই বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন আসছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়ভাবে পরিচিত এই বিলের নাম দেউন্দি লাল শাপলা বিল।
উপজেলা সদর থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে দেউন্দি চা বাগানের ভেতরে বিলটির অবস্থান। বর্ষায় জমে থাকা পানিতে প্রাকৃতিকভাবে জন্মে শাপলা। শীতের শুরুতে ফুল ফুটতে থাকে। ভোরের আলোয় ফুটে থা...