বাংলাদেশের স্থানীয় প্রজাতির একটি বিরল পাখি লালঘাড় পেঙ্গা। ভিতু স্বভাবের এই পাখিরা ঘুরে বেড়ায় দলবদ্ধভাবে।ঝোপঝাড় ছাড়াও এদের দেখা যায় পাহাড়ি লোকালয়ে। পাহাড়ি টিলার ঝোপ-জঙ্গল এদের বেশি পছন্দ।সহজে চোখে না পড়া এই অতি লাজুক পাখির দেখা মিলেছে কুড়িগ্রামের রাজারহাটে। সম্প্রতি সেখানে পাখিটির ছবি তুলেছেন সৌখিন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও লেখক রানা মাসুদ।রানা মাসুদ বলেছেন, ‘লালঘাড় পেঙ্গার মূল আবাস পাহাড়ি অরণ্য। তবে কখনো কখনো লোকালয়েও দেখা যায়। কুড়িগ্রামের রাজারহাটে বেশি দেখা মেলায় অনেকে মজার ছলে এলাকাটিকে লালঘাড়...