রবিবার বেলা ৩টার কিছু পর। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে চলছে মিলাদ ও দোয়া মাহফিল। ভেতরে ছিলেন প্রশাসক মো. আব্দুস সালাম। বাইরে তার অপেক্ষায় ছিলেন অনেকে। কিন্তু প্রশাসক কখন বের হবেন, সেদিকে কারও মনোযোগ নেই। সবাই ব্যস্ত মশা তাড়াতে। এই যখন মশকনিধনকারী প্রতিষ্ঠানের ভেতরের চিত্র, তখন সাধারণ ঢাকাবাসী মশার যন্ত্রণায় কতটা নাকাল, তা বলাই বাহুল্য।
মশার যন্ত্রণার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর ভয়ও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি...