চট্টগ্রামের বাঁশখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কমিউনিটি আই ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন। লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এই আয়োজনে সহযোগিতা করে।অনুষ্ঠানে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হ...