লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম নির্ধারণ করে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে ভারত। এ নিয়ে চীনের আপত্তির মুখে মঙ্গলবার নয়াদিল্লি জানিয়েছে, লাদাখ ভারতের একটি ‘অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ’।এর আগে গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত করে ভারত। এর মধ্যে রয়েছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) পাশে গোগরা ও হট স্প্রিংয়ের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত উত্তেজনাপূর্ণ এলাকাও রয়েছে।২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে এ এলাকায় উত্তেজনা দেখা দি...