কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের শেয়ার বাজারে যাওয়ার (আইপিও) প্রস্তুতির মাঝেই প্রতিষ্ঠান ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র নির্বাহী ব্র্যাড লাইটকাপ। নতুন একটি উদ্যোগ বা স্টার্টআপ শুরু করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লাইটকাপ জানান, প্রযুক্তির পরবর্তী ধাপে সফল হতে বিশ্বের সামনে নতুন কী কী চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো মোকাবিলায় কী প্রয়োজন, তা নিয়ে তিনি কিছুদিন ধরে ভাবছিলেন। তার এই পদত্যাগে প্রতিষ্ঠানের বড় কোনো দলের কার্যক্রমে নেত...