চাপের মুখে বিতর্কিত বিশ্বকাপ
বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আর এই উদ্যোগ রুখে দেওয়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করেছেন উয়েফার দুই নারী নির্বাহী
কমিটির সদস্য—লিস ক্লাভেনেজ ও লরা ম্যাকঅ্যালিস্টার। পুরুষ প্রধান
ফুটবল প্রশাসনের একচ্ছত্র আধিপত্যের মাঝে তাদের এই দৃঢ় অবস্থান বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী
মহলে নারীর ক্ষমতায়ন ও নৈতিক নেতৃত্বের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।
‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে,
ফিফা যখন বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়ো...