‘নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, আর প্রকৃতি বাঁচলে টিকে থাকবে মানুষ' এই স্লোগানে লবলং খাল তীরে ব্যতিক্রমী এক আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। আজ শনিবার দুপুর ১২টায় দখল দূষণে মৃতপ্রায় এই খালে প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্...