খুলনার লবণচড়ার দরগাপাড়ায় বাবাকে হত্যা এবং ধর্ষণের পর মেয়েকে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় হত্যার ঘটনায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ধর্ষণের ঘটনায় একই আসামিদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে।আজ বৃহস্পতিবার এই রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া এলাকায় ২০১৫ সালে বাবাকে হত্যা এবং ধর্ষণের পর মেয়েকে হত্যা করা হয়।মামলার এজাহার থেকে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর খুন হন ইল...