তিনি শুধু আমার জন্মদাতা বাবাই নন, শিক্ষাগুরু ও পথপ্রদর্শকও। আমি ৩৪ বছর ধরে রিয়েল এস্টেট খাতের সঙ্গে যুক্ত। আর আমার বাবা বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের যাত্রার শুরুর দিক থেকেই এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার দূরদর্শী চিন্তাভাবনা ও ব্যবসায়িক দর্শনকে কাজে লাগিয়েই আমরা পরবর্তী প্রজন্ম হিসেবে ব্যবসাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার চিন্তাধারা থেকে আমরা বাস্তব জীবনে সুফল পেয়েছি। বাংলাদেশে বিকেন্দ্রীকরণের ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আমার বাবা ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা।
তিনি নিজ জেলা...