১০ বছর আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ। তিন মাস আগে সেই লডউইক ডি ক্রুইফকে অনূর্ধ্ব-১৭ দলের কোচের দায়িত্ব দিয়ে উড়িয়ে আনা হয়েছিল নেদারল্যান্ডস থেকে। তিন মাস কিশোরদের নিয়ে কাজ করেছেন যশোরে। এখন তাঁর শিষ্যদের দিতে হবে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বের পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতে হবে সেই বাছাই। তার আগে সোমবার ক্রুইফ সদলবলে যাচ্ছেন জর্ডান। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আমিরাত যাবে দল। ৮ থেকে ১০ নভেম্বরে সেখানে হবে মূল পর্বে যাওয়ার লড়াই। ক্রুইফ এই খুদেদের নিয়ে বেশ আশাবাদী। সাফ জানিয়েছেন, বাংলাদ...