হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুটি সংকটাপন্ন লজ্জাবতী বানর (স্লো লরিস)। প্রয়োজনীয় পরিচর্যার পর তা সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা একটি বানর সামাজিক বনায়ন এলাকা থেকে এবং অপরটি পানিতে ভেসে যাওয়ার সময় উদ্ধার করেন। পরে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা বানর দুটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। মেহেদী হাসান জানান, উদ্ধার হওয়া দুটি বানরই...