নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজ শেষ
পর্যায়ে। মেহেদী হাসান
পরিচালিত ওয়েব ফিল্মটির একটি গানের দৃশ্যধারণ বাকি। এরই মধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ
হয়েছেন এই অভিনেত্রী। আজমেরী হক বাঁধনের সঙ্গে নুসরাত ফারিয়াকে দেখা যাবে ‘লজ্জা’ সিনেমায়।
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ
খোকন। গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। নির্মাতা সূত্রে জানা গেছে,
আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সামাজিক সচেতনতামূলক গল্পের ‘ল...