কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় করার কৌশল নিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। নেওয়া হয়েছে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি। তবে নাশকতাকারীদের ঠেকাতে গিয়ে নিজেরা কোনোভাবেই আইন হাতে তুলে নেবে না।আজ সোমবার রাতে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচি নির্ধারণ করা হয়েছে বলে জানালেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত...