মোবাইল প্রযুক্তির নৌকায় নতুন বদলের ঢেউ আসছে। এতে হাওয়া দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি রোবোটিকসও। লিখেছেন ইমরানুর রহমান
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আর আধুনিক রোবোটিকসের অভূতপূর্ব সংমিশ্রণে বিশ্ব জুড়ে প্রযুক্তিপণ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। শুধু স্ক্রিনের স্পর্শে চলা বা ছবি তোলার প্রথাগত ধারণা ভেঙে স্মার্টফোন এখন একটি বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইসে রূপ নিচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় অনারের ‘রোবট ফোন’ এক নতুন সংযোজন। সাধারণ স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে এটি এমন এক প্রযুক্তি, যা ব্যক্তিগত ফটোগ্রাফি ও...