ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে।
ডায়াবেটিস এখন বিশ্বস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বে প্রায় ৮৩ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। ভয়াবহ তথ্য হলো, এদের মধ্যে প্রায় অর্ধেকই জানেন না যে তাদের শরীরে এই রোগ বাসা বেঁধেছে।
প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের উদ্যোগে ১৯৯১ সালে দিবসটি চালু হয়। ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ স্যা...