ইসলাম এমন একটি
জীবনব্যবস্থা, যেখানে ইবাদত শুধু মসজিদ বা নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়।
মানুষের প্রতি সহমর্মিতা,
ভালোবাসা ও দায়িত্ববোধও ইবাদতের অংশ।
অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া বা তাকে দেখতে যাওয়া তেমনই একটি মহান আমল;
যা মানুষের হৃদয়ে সান্ত্বনা জোগায় এবং
আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে।
রাসুলুল্লাহ (সা.)
বলেছেন, ‘যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য
কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন
একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ‘তুমি সৌভাগ্যবান, তোমার চলা কল্যাণময় হ...