জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগে গতকাল শুক্রবার সকালে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের অনেকে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন গীতিকবি গোলাম মোর্শেদ
শেখ সাহেদ ছিলেন একজন নিরহংকারী, সহজ-সরল ও স্বচ্ছ মনের মানুষ। এমন মানুষকে যে কারও ভালো লাগবে। আমিও তাদের একজন। সাহেদের চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। আরও অনেক গান করার কথা ছিল তার। কিন্তু সবকিছু অসমাপ্ত রেখেই চলে গেল। সাহেদের সঙ্গে নিয়মিত দেখা হতো না। দীর্...