হলিউডে একই দিনে আসছে দুই ভিন্ন ঘরানার দুই আলোচিত সিনেমা। একদিকে দুইবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’, অন্যদিকে জনপ্রিয় সারভাইভাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন কিস্তি। ২ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমা দুটি।ডিগারটম ক্রুজকে এতটা ভিন্ন রূপে আগে কখনো দেখেছেন কি না, সেটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ আর সম্পূর্ণ বদলে যাওয়া শরীরী...