হবিগঞ্জের চুনারুঘাটে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার বিকালে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি। কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এখানে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে একটি মায়া হরিণ আটকে রাখা হয়েছে।...