আর্জেন্টিনা-মিসর ম্যাচের
রেফারিং নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে রেফারি ও ভিএআরের কয়েকটি
সিদ্ধান্ত নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ফিফার রেফারিজ কমিটির
প্রধান পিয়েরলুইজি কলিনা। সাবেক এই কিংবদন্তি ইতালিয়ান রেফারি সাফ জানিয়ে দিয়েছেন,
ফিফার রেফারিরা সম্পূর্ণ স্বাধীন এবং মাঠের কোনো সিদ্ধান্তে খোদ ফিফা সভাপতি জান্নি
ইনফান্তিনোও প্রভাব খাটাতে পারেন না।
ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে
দেওয়া এক সাক্ষাৎকারে কলিনা বিশ্বকাপের রেফারিংয়ের সার্বিক মূল্যায়ন করার পাশাপা...