ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগুস্ত রেনোয়ার নামে প্রতিষ্ঠিত একটি জাদুঘরে মঙ্গলবার ঢুকে চারটি শিল্পকর্ম চুরি করেছে দুই চোর। পালানোর সময় তাদের একজন চুরি করা একটি শিল্পকর্ম ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।দক্ষিণ ফ্রান্সের কাগন-সুর-মের শহরের কট্টর ডানপন্থী মেয়র ব্রায়ান ম্যাসোঁ বললেন, ‘আজ সকালে দুই ব্যক্তি রেনোয়া জাদুঘরে ঢুকে চারটি শিল্পকর্ম চুরি করেছে।’তার ভাষ্য, ‘শহরের ভিডিও নজরদারি ক্যামেরার মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। পালানোর সময় তারা চুরি করা একটি চিত্রকর্ম ফে...