ব্যাটারি প্রযুক্তিতে নতুন বিপ্লব ঘটিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে শাওমির বহুল প্রতীক্ষিত ‘রেডমি নোট ১৭’। চমৎকার ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এই ফোন প্রযুক্তিপ্রেমীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করে। এ ছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ডিভাইসের সামনে রয়েছে রেডমি নোট সিরিজের ইতিহাসে প্রথমবারের মতো ৭ ইঞ্চির বড় একটি ১২০ হার্জ রিফ্রেশ...