শাওমি বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। রেডমি নোট ১৭ সিরিজের স্পন্সরে আয়োজিত এই মেগা কনসার্ট ২৫ সেপ্টেম্বর পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের এবং উপমহাদেশের জনপ্রিয় শিল্পীরা।
অনুষ্ঠানে পারফর্ম করবেন নগর বাউল জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল— দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল...