ডকুমেন্টারি স্টাইলের ভিডিও দিয়ে রোমাঞ্চপ্রেমীদের মন জয় করা ভ্লগার মো. ওয়াকিফ হোসেন পা রেখেছিলেন আমাজনের গহিন অরণ্যে। সিনেমা বা বইয়ে আমাজনকে যেভাবে দেখানো হয়, বাস্তবে কি তেমনই?
আমাজন অভিযানের জন্য আমি বেছে নিয়েছিলাম জুন মাসকে। কারণ জুন থেকে অক্টোবর— এই কয়েক মাস বৃষ্টি তুলনামূলক কম হয়। ফলে বন্যপ্রাণীদের সহজে শনাক্ত করা যায় এবং জঙ্গলের ভেতরে কিছুটা হলেও চলাচল সম্ভব হয়। এর বিপরীতে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত আমাজনে চলে তুমুল বর্ষণ। সে সময় বৃষ্টির তোড়ে জঙ্গলের ভেতর হাঁটুপানি জমে যায়। যখন আমি আমাজনে...