রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’-এর ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অনলাইন। এ কার্যক্রমের পাইলট পর্ব শুরু হয়েছে।আজ বুধবার রাজধানীর দিলকুশায় আকিজ অনলাইনের প্রধান কার্যালয় আকিজ চেম্বারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।তিনি উল্লেখ করেছেন, আকিজ অনলাইনের বি...