বিশ্বরাজনীতির অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদ। যেখানে বিশ্বের সব সদস্য রাষ্ট্রের থাকে সমান প্রতিনিধিত্ব। সেই আসরের ১১তম বিশেষ অধিবেশনে ১৯৮০ সালের আগস্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর ৪৮তম অধিবেশনে ১৯৯৩ সালের অক্টোবরে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার সেই আসরে যোগ দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলি...