২৮তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় এসে দেখা মিলল উল্লেখযোগ্য ব্যক্তিগত সাফল্যের। মৌসুমের প্রথম সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়ের, রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রামের এই উদ্বোধনী ব্যাটার ১০২ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় দিনের খেলা শেষে। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন বরিশালের পেসার রুয়েল মিয়া, যদিও ততক্ষণে প্রথম ইনিংসে খুলনা ৪২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে। ব্যাটিংয়ে নেমে ৯৪ রানে অলআউট হয়েছে বরিশাল, ফলোঅনে দ্বিতীয় ইনিংসেও তাদের ২ উইকেট নেই ৪৩ রানে। ফলে তিন...