রুশ
সাহিত্যের আকাশে তিনটি নক্ষত্র সবচেয়ে জ্বলজ্বলে— লিও তলস্তয়, ফিওদর দস্তয়েভস্কি এবং ইভান সার্গেইভিচ
তুর্গেনেভ। কিন্তু এই তিনজনের মধ্যে তুর্গেনেভই একমাত্র, যিনি তার জীবদ্দশাতেই ইউরোপের
সাহিত্য অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যার বই ইউরোপের সালোঁ থেকে শুরু করে ইংল্যান্ডের
বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছিল, আর যার ব্যক্তিগত জীবনটি তার নিজের লেখা উপন্যাসের
মতোই রহস্যময়, দ্বন্দ্বপূর্ণ
এবং যারপরনাই ট্র্যাজিক। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক,
ছোটগল্পকার, কবি, নাট্যকার, অনুবাদক এবং পাশ্চাত্যে রুশ সা...