রাশিয়ার মাটি ছুঁলেই বদলে যাবে জীবন। হাতের মুঠোয় ঘুরবে স্বপ্নের
চাকরি। ঘুচবে বেকারত্বের অভিশাপ। রুশ রুবলের আশীর্বাদে ফুলেফেঁপে উঠবে সংসার। সুখের
বাতাসে ম-ম করবে অভাবী আঙিনা। এমন হাজারো সব অলীক আশায় বুক বেঁধে রাশিয়ার উদ্দেশে
দেশ ছেড়েছেন অনেক অসহায় বাঙালি। পরিবারের শেষসম্বল খুইয়ে ছুটে গেছেন দূর-মরীচিকার ঠিকানায়।
যখন ঘোর কাটল, তখন সব পথ বন্ধ।
অস্ত্র হাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে। পিছু ফেরার পথ
নেই। স্বপ্ন পুড়ে ছাই! সাধের প্রাণপাখিটাও তখন বুলেটের মুখে! শুধু বাংলাদেশ নয়; প্রতারণা
ও চ...