পাবনার ঈশ্বরদীতে নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অবস্থায় দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটোমটেক এনার্গো কোম্পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সকালে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন এবং সেখানেই মারা যান।
আরও...