চোখের পলকে মায়ের কোল থেকে ছিটকে গেল সন্তান। চিরতরে হারিয়ে গেল আজীবনের সঙ্গী। বুক চিরে বয়ে যাওয়া চঞ্চল পাহাড়ি নদীগুলো রুদ্রমূর্তিতে মুহূর্তেই জলরাক্ষস। এক লহমায় ভাসিয়ে নিয়ে গেল শত বছরের স্মৃতি, তিলে তিলে গড়া স্বপ্নের সংসার। হিমালয়ের হিমবাহ ভাঙা প্রলয়স্রোতে ভেসে গেল শত শত প্রাণ! পলকে মৃত্যুপুরী হিমালয়ের কোলঘেঁষে জেগে থাকা নেপালের শান্ত উপত্যকা। সকালে যেখানে পাখির কূজন আর চেনা মানুষের হাসিমুখ থাকার কথা ছিল, সেখানে আজ শুধু বুকফাটা হাহাকার। বানে ভেসে আসা জমাটবাঁধা কাদা সরালেই মিলছে প্রাণহীন নিথর শরীর...